হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

Manual4 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে স্বপন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া কাশিপুর গ্রামের ছুরত আলীর ছেলে।

Manual2 Ad Code

সংঘর্ষে আহতদের মধ্যে এনামুল মিয়া (২২, ছালেক মিয়া (৩৩), মজিবুর রহমান (২৭), রেহানা আক্তার (৪০), নাবিল (২০), আফরুজ মিয়া (২২), তৈয়ব আলী (৫০), কবির হোসেন (৪০), আইনুল হক (৬৫), আসমত আলী (৩৭), দিলু (২২), সাজু মিয়া (২৫), উজ্জল (২৫), রকম আলী (৪০), আশিক মিয়া (৫০), মাসুদ মিয়া (৩২), আনোয়ার (৫০), মনফর আলী (৩২), উস্তার মিয়া (২৮), সাঞ্জু মিয়া (২৬), নুরুল হক (৩০), সবুজ মিয়া (২৮), তালেব আলী (৬০) ও আব্দুল করিম (৩৫)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কাশিপুর গ্রামের গেদা মিয়ার ছেলে সুলতান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের বাইট্রা মিয়ার ছেলে সালামত মিয়ার। এরই জের ধরে রোববার সকাল ১০টার দিকে সুলতান মিয়া ও সালামত মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Manual2 Ad Code

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ও ওসি (তদন্ত) ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual1 Ad Code

জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বর্তমানে ওই এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code