সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
হবিগঞ্জ সদর উপজেলায় মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বাদশা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুলতানশী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া সুলতানশী গ্রামরে সুন্দর আলীর ছেলে।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সুলতানশী গ্রামের মসজিদের ইমাম নিয়ে স্থানীয় বাদশা মিয়া ও সামছুল হকের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বাদশা মিয়া নিহত হন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
Design and developed by ওয়েব হোম বিডি