হবিগঞ্জে দূর্যোগের কারণে দিশেহারা কৃষকেরা

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২০

হবিগঞ্জে দূর্যোগের কারণে দিশেহারা কৃষকেরা

Manual4 Ad Code

সুরমামেইলডটকম:  মহামারী করোনার মধ্যে প্রাকৃতিক দূর্যোগের কারণে দিশেহারা হবিগঞ্জের চুনারুঘাটের প্রান্তিক কৃষকেরা। গত কয়েকদিনের ভারী থেকে মাঝামাঝি বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায়, উপজেলার প্রান্তিক কৃষকেরা ধান কেটে ঘরে তুলে ধান রোদে শুকাতে পারছে না এই বৃষ্টির কারণে। ধান ঘরে থেকে ধান রোদ না পাওয়ায় গন্ধ এবং নষ্ট হয়ে যাচ্ছে। ধানের খেড় পঁচা ধরতে শুধু করেছে।

Manual7 Ad Code

এছাড়াও শাক -সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে কৃষকরা ধান ঘরে তোলার পর পর-ই ধানের চারা রোপণে ধানিজমিতে এই বৃষ্টিতে হালচাষে ব্যাস্ত সময় কাটাচ্ছিলেন।

কিন্তু এই মহামারী করোনার কারণে কৃষকেরা ধান কাটাসহ কৃষি কাজের শ্রমিক পাচ্ছেন না। যে কারণে দিশেহারা উপজেলার প্রান্তিক কৃষকেরা।

Manual6 Ad Code

চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন সরকার জানান, এই মহামারী করোনা ক্লান্তি লগ্নেও উপজেলার প্রান্তিক কৃষকেরা প্রাকৃতিক রোদ-বৃষ্টি সহ্য করেও কৃষকেরা কৃষি কাজ করে যাচ্ছেন।

তাই কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।

Manual7 Ad Code

বিথী

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code