হবিগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ, ২ ননদ আটক

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

হবিগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ, ২ ননদ আটক

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তাজপুরে সীমা আক্তার (২৪) নামে এক নববধূর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

এ ঘটনায় নিহত সীমার ২ ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত সীমার স্বামী পলাতক রয়েছে। নিহত সীমা আক্তার হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকার সাইফুল আলমের স্ত্রী। তারা মাধবপুর উপজেলার তাজপুর এলাকায় ভাড়াটিয়া থেকে একটি কোম্পানীতে ২ জনেই চাকরি করত।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের আব্দুস শহীদের কন্যা নিহত সীমা আক্তারের সাথে প্রায় ২ মাস আগে সদর উপজেলার পশ্চিম ভাদৈ এলাকার সাইফুলের কাছে বিয়ে হয়। নিহতের স্বজনদের দাবি করেন সীমাকে টাকার জন্য স্বামী সাইফুলসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

 

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code