হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার, প্রাণ গেলো যুবকের

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার, প্রাণ গেলো যুবকের

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যাত্রীবাহী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল তালুকদার নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

মঙ্গলবার (০২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

Manual4 Ad Code

নিহত রাহুল তালুকদার সদর উপজেলার জালালাবাদ গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে একটি প্রাইভেটকার বানিয়াচং থেকে হবিগঞ্জ শহরে আসার পথে বানিয়াচং সড়কের কালারডোবা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান রাহুল।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে। এ সময় গুরুতর আহত অবস্থায় এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code