হবিগঞ্জে পরিত্যক্ত ড্রেন থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১

হবিগঞ্জে পরিত্যক্ত ড্রেন থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে একটি পরিত্যক্ত ড্রেন থেকে ফুটফুটে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে অসুস্থ অবস্থায় ওই নবজাতককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

মঙ্গলবার (০৪ মে) দুপুরে হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

 

Manual3 Ad Code

শহরের মোহনপুর এলাকার বাসিন্দা রমজান মিয়ার স্ত্রী জোসনা আক্তার বলেন, দুপুরে আমার বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ড্রেন থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পাই। পরে তাৎক্ষণিক সেখানে গিয়ে দেখি একটি ফুটফুটে নবজাতক (পুত্র সন্তান) পরে রয়েছে। এ সময় এলাকার সর্দারসহ শতাধিক মানুষ সেখানে জড়ো হয়।

 

Manual6 Ad Code

পরে আমি ওই নবজাতককে কোলে তোলে নেই। সর্দারসহ সবার কাছে ওই নবজাতককে নিতে চাইলে তারা প্রথমে হাসপাতালে এনে চিকিৎসা করানোর পরামর্শ দেয়। তাই জরুরি ভিত্তিতে তাকে নিয়ে আমি হাসপাতালে চলে আসি। তিনি বলেন, আমি ওই নবজাতককে মানুষ করতে চাই সে জন্য সব নিয়ম কানুন মেনেই তাকে নিতে চাই।

Manual3 Ad Code

 

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নার্স নাছিমা আক্তার জানান, নবজাতকটিকে উদ্ধার করে আনার পরপরই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, উদ্ধার হওয়া নবজাতককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে যদি তার কোনো স্বজন না পাওয়া যায় তা হলে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code