হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২১

হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Manual3 Ad Code

ফাইল ছবি

Manual2 Ad Code

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার আশেড়া গ্রামে পুকুরে ডুবে মিনহাজ উদ্দিন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

রোববার (০৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। মিনহাজ আশেড়া গ্রামের আনোয়ার রহমানের ছেলে।

 

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে শিশুদের সঙ্গে খেলছিল মিনহাজ। হঠাৎ পুকুরে পড়ে তলিয়ে যায় শিশুটি। পরে অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

Manual1 Ad Code

 

এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে মিনহাজকে উদ্ধার করেন তারা। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।

 

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code