হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Manual7 Ad Code

হবিগঞ্জের বাহুবলে  বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রী এবং মাধবপুরে ট্রাকচাপায় শাহজীবাজার ৮৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

বুধবার (২১ মার্চ) সকালে উপজেলার দৌলতপুর এলাকায় ও সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের শাহজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক ফরহাদ মিয়া (২৮) এবং অটোরিকশার যাত্রী নূর আলী। তারা দু’জনই বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

Manual1 Ad Code

এদিকে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের শাহজীবাজার এলাকায় সকালে ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া বাসা থেকে মোটরসাইকেলে করে বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।

Manual7 Ad Code

এসময় ৮৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়াকে (৪০) ঢাকামুখি একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

Manual1 Ad Code

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ কুমার বড়ুয়ার ছেলে।

Manual8 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code