হবিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

হবিগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার নবীগঞ্জে এক নারীকে হত্যার পর প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত দায়রা জজ একেএম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

 

Manual1 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও স্থানীয় ইংল্যান্ড প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

 

Manual3 Ad Code

আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক ছিলেন।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীরের কাছে জ্যোৎস্না বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত জ্যোৎস্নার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে।

 

Manual3 Ad Code

ঘটনার পর নিহতের ভাই রজব আলী বাদী হয়ে মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশের তিন দফা তদন্তে বেরিয়ে আসে, মিজানুরকে ফাঁসানোর জন্য ইংল্যান্ড প্রবাসী সুফি মিয়া অন্যান্য আসামিদের সঙ্গে মিলে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যার পরিকল্পনা করেন এবং মামলাটি দায়ের করান।

 

পরে সিআইডি তদন্ত করে আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন ও সুফি মিয়াসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।

 

এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Manual6 Ad Code

 

ঘটনার ১১ বছর পর আদালত ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code