হবিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

হবিগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জলি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জলি আক্তার নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের লিবিয়া প্রবাসী নজরুল আমিনের স্ত্রী।

 

Manual8 Ad Code

বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালিবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই উৎসব কর্মকার জানান, কালিবাড়ি এলাকায় কয়েকদিন আগে তার আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন জলি আক্তার। কিন্তু হঠাৎ করে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বজনরা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন, শুনেছি রাতে জলি তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করেছে। পরে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর মূল ঘটনা জানা যাবে।

Manual2 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code