হবিগঞ্জে বই পাচ্ছে আড়াই লাখ শিক্ষার্থী

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

হবিগঞ্জে বই পাচ্ছে আড়াই লাখ শিক্ষার্থী

Manual5 Ad Code

হবিগঞ্জে নতুন বছরের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে বই উৎসব। জেলার ৩ শ’ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বই উৎসব শুরু হয়।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলায় এ বছর ৩শ’ ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৪০ হাজার ২শ’ ১৭ জন শিক্ষার্থীকে ৩২ লাখ ৪২ হাজার ৫শ’ ৫৫টি বই বিতরণ করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code