হবিগঞ্জে বজ্রপাতে কিশোরীসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১

হবিগঞ্জে বজ্রপাতে কিশোরীসহ ২ জনের মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচংয়ে ধানখলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কিশোরীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ মে) পৃথক দুই স্থানে তাদের মৃত্যু হয়।

 

Manual1 Ad Code

তারা হলেন- উপজেলার বলাকিপুর গ্রামের অর্জুন রবি দাসের মেয়ে করমতি রবি দাস (১৬) ও হাসানপুর গ্রামের জ্যোতিষ সরকারের স্ত্রী লক্ষ্মী রানি সরকার (৪১)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।

 

Manual7 Ad Code

তিনি জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বোরো ধানের খলায় কাজ করছিল করমতী ও লক্ষ্মী রানি। একপর্যায়ে বজ্রপাত ঘটলে দুইজনই মারা যান।

Manual1 Ad Code

 

তিনি আরও জানান, তাদের দুজনের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code