সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচঙ্গ ও মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) পৃথক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টুপিয়াজুড়ি গ্রামে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিপন মিয়া নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিপন মিয়া ওই গ্রামের মামুন মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, বিকেলে উপজেলার মীরনগর গ্রামে ইয়াছিন মিয়া নামে এক শিশু বাড়ির ছাদে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইয়াছিন ওই গ্রামের মাসুক মিয়ার ছেলে।
Design and developed by ওয়েব হোম বিডি