হবিগঞ্জে বিধিনিষেধ মানাতে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১

হবিগঞ্জে বিধিনিষেধ মানাতে কঠোর অবস্থানে প্রশাসন

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ মানাতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

 

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকেই জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদণ্ডও করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন হবিগঞ্জর জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

 

এ প্রসঙ্গে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, করোনা সংক্রামণ প্রতিরোধে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধিনিষেধ নিশ্চিতকল্পে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও জনপ্রতিনিধিবৃন্দ একযোগে কাজ করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code