হবিগঞ্জে ব্যবসায়ী গৌরাঙ্গ হত্যা মামলার রহস্য উৎঘাটন

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

হবিগঞ্জে ব্যবসায়ী গৌরাঙ্গ হত্যা মামলার রহস্য উৎঘাটন

Manual5 Ad Code

অবশেষে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী চাঞ্চল্যকর গৌরাঙ্গ দাস হত্যা মামলার রহস্য উৎঘাটন করা হয়েছে। নিজে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে লোমহর্ষক বর্ণনা দিয়েছে ঘাতক আজিম হোসেন খান ওরফে সোহাগ।

শনিবার (১৮ আগষ্ট) বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক এ জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে তাকে গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর পুর্বে সোহাগকে ৪ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পিবিআই।

ঘাতক সোহাগ শহরতলীর ভাদৈ গ্রামের রানা মেইকারের ছেলে এবং বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী।

Manual5 Ad Code

আদালতের বরাত দিয়ে পিবিআই জানায়, সোহাগসহ ৪ জন ভাড়াটে খুনি ঘটনার দিন রাত ৯ টা ৫০ মিনিটের সময় একটি মাইক্রোবাস যোগে গৌরাঙ্গ দাস কে অপহরণ করে নিয়ে আখাউড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে গৌরাঙ্গ দাস অতিরিক্ত চিৎকার শুরু করলে ঘাতকরা তার মুখমন্ডলে কসটেব দিয়ে মুড়িয়ে দেয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

পরে তারা লাশ গুমের উদ্দেশ্যে চুনারুঘাট বাজার সংলগ্ন খোয়াই নদীর স্টিলের ব্রীজের নিকট হইতে তারা লাশ ফেলে দেয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ অন্যান্য ঘাতকদের নাম প্রকাশ করেনি।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাতে ওই এলাকার সোমা স্টোরের মালিক বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ লাল দাস চৌধুরী নিখোজ হন। পরে গত ২৮ জুলাই চুনারুঘাট খোয়াই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার তার ভাই এডভোকেট রাজ গোপাল দাস চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে মামলাটি পিবিআই এর নিকট তদন্তের জন্য হস্তান্তর করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code