সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই মদ উৎপাদনকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। হবিগঞ্জের আজমিরীগঞ্জের পশ্চিমবাগ (মুচিবাড়ী) গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়।
অভিযানে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মতিউর রহমান খান।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিমবাগ গ্রামের মৃত শুকদেব রবিদাসের মেয়ে সৌমিতা রবিদাস (৫০) ও একই এলাকার মৃত বছর রবিদাসের মেয়ে লিলিমা রবিদাস (২১)।
ইউএনও মতিউর রহমান খান জানান, গ্রেপ্তার দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে তাদেরকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি