হবিগঞ্জে মসজিদের নাম পরিবর্তন নিয়ে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

হবিগঞ্জে মসজিদের নাম পরিবর্তন নিয়ে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের পূর্ব ফাদ্রাইল গ্রামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে চাঞ্চল্যকর আফজাল চৌধুরী হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় বিজয় চৌধুরী নামে এক পলাতক আসামিকে আটক করেছে র‍্যাব।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-০৯ সিপিসি-১ হবিগঞ্জ এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

 

Manual6 Ad Code

আটককৃত বিজয় চৌধুরী হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ফাদ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে।

 

Manual1 Ad Code

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, ভোরে র‍্যাব-০৯, সিপিসি-১ হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন ইচালিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আলিম মিয়ার বাড়ি থেকে বিজয় চৌধুরীকে আটক করা হয়। আটককৃত বিজয় চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শেষে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


।আরও পড়ুন


উল্লেখ্য, পূর্ব ফাদ্রাইল গ্রামে গত ১০ জানুয়ারি রাত ১টার দিকে মসজিদের নাম পরিবর্তন নিয়ে ঐ গ্রামের সাইফুল ইসলাম সেফুল ও তাউছ চৌধুরীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আফজাল চৌধুরী নামে এক ব্যক্তি নিহত হন। সে একই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। এ হত্যাকাণ্ডে নিহতের ভাই হবিগঞ্জ সদর মডেল থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

 

এরপর ১২ জানুয়ারি  দু’পক্ষের সংঘর্ষে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা।ওই সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙচুরের এ তাণ্ডবলীলা চালানো হয়। এ সময় ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code