হবিগঞ্জে মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

হবিগঞ্জে মসজিদের নাম পরিবর্তন নিয়ে সংঘর্ষ, নিহত ১

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের পূর্ব ফান্ডাইল গ্রামে ৩৫ বছরের পুরোনো একটি মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে বিআরটিএ অফিসের ড্রাইভার আফজাল চৌধুরী নিহত হয়েছেন।

 

এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual7 Ad Code

রোববার (০৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ফান্ডাইল গ্রামের পাচপীরের মাজারে ওরস চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

নিহত আফজাল চৌধুরী ওই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি ঢাকা বিআরটিএ অফিসের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, পূর্ব ফান্ডাইল গ্রামে ১৯৮৪ সালে গ্রামবাসীর উদ্যোগে ‘পূর্ব ফান্ডাইল জামে মসজিদ’ এর প্রতিষ্ঠা হয়। এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান ও গ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকে। সম্প্রতি লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম সেফুল মসজিদটির নাম পরিবর্তন করে তার বাবার নাম ব্যবহার করার চেষ্টা করেন। এ নিয়ে একই গ্রামের তাউস মিয়া ও গাউছ মিয়াসহ তাদের লোকজনের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।

 

এরই প্রেক্ষিতে ফান্ডাইল গ্রামের পাচপীরের মাজারে ওরস চলাকালে মধ্যরাতে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে উজ্জল চৌধুরী, তিতু মিয়া, বিলাল মিয়া, সজল মিয়াসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code