সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১
ঘাতক চাচি শাহেনা বেগম
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচংয়ে চাচি শাহেনা বেগমের হাতে খুন হয়েছে আড়াই মাস বয়সী ভাতিজা হোসাইন। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেলে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহেনা। নিহত হোসাইন জেলার বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের ফরহাদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, মঙ্গলবার বিকেলে পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে শিশু হোসাইনের মুখে আঙ্গুল দিয়ে হত্যা করে শাহেনা। এ ঘটনায় ফরহাদ মিয়া তার ভাইয়ের স্ত্রী শাহেনা বেগমকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।
পরে শাহেনাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি