হবিগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ও তার বন্ধু আটক

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

হবিগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ও তার বন্ধু আটক

Manual4 Ad Code

ছবি : প্রতীকী


হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাট উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বাবা ও তার বন্ধুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বুধবার (০৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- আলীনগর গ্রামের আব্দুল খালেক ও আব্দুল কাদির।

Manual6 Ad Code

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ‘গতকাল গভীর রাতে ভুক্তভোগী কিশোরী থানায় একটি মামলা দায়ের করে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Manual3 Ad Code

ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরে আর তাকে লেখাপড়া করতে দেননি বাবা। এরপর বাড়িতে থাকতেন। এক সপ্তাহ ধরে তার ওপর অমানবিক নির্যাতন চলে। একপর্যায়ে বাধ্য হয়ে বিষয়টি পুলিশকে জানায়।

 

ওই কিশোরীর চাচা আব্দুল মালেক বলেন, ‘আব্দুল খালেক (৪০) মালয়েশিয়া প্রবাসী। প্রায় ১ বছর আগে করোনার কারণে সে দেশে আসে। দেশে আসার পর থেকে স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। পরে সে স্ত্রীর ওপর চালায় অমানুষিক নির্যাতন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে প্রায় ১ মাসে আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এ সুযোগে গত ৬ দিন ধরে বন্ধু কাদিরকে সঙ্গে নিয়ে নিজ কন্যাকে ধর্ষণ করে আসছিল খালেক।’

 

তিনি আরও জানান, গত সোমবার সকালে এ ঘটনা তার চাচীকে জানায় কিশোরী। এ অবস্থায় চরম বিব্রতর অবস্থায় পড়েন তারা। পরে উপায়ান্তর না দেখে ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলে খালেক ও কাদিরকে গ্রেফতার করে র‌্যাব।

 

Manual2 Ad Code

এ ব্যাপারে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘৯৯৯ নম্বরে ভুক্তভোগীর ফোন পেয়ে গতরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code