হবিগঞ্জে যুবককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

হবিগঞ্জে যুবককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালে এক যুবককে কুপিয়ে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

 

মঙ্গলবার (মার্চ) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual4 Ad Code

আহত নাছির মিয়া সদর উপজেলার গোপায়া গ্রামের রফিক মিয়ার ছেলে।

 

নাছির মিয়া জানায়, সে তার বাড়ি থেকে অটোরিকশাটি নিয়ে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে ধুলিয়াখাল যুব উন্নয়ন অফিসের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে কোনো কিছু বুঝে উঠার আগেই তাকে কুপিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

 

Manual2 Ad Code

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, আহত নাছির মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code