হবিগঞ্জে শাকিব খানের বিরুদ্ধে আদালতে রিভিশন

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৮

হবিগঞ্জে শাকিব খানের বিরুদ্ধে আদালতে রিভিশন

Manual3 Ad Code

হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়েরকৃত মানহানি মামলা থেকে অব্যাহতি দেয়া আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

রোববার (১০ জুন) মামলার বাদি বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের অটোরিকশা চালক ইজাজুর মিয়া জেলা দায়রা জজ মো. আমজাদ হোসেনের আদালতে রিভিশনটি দায়ের করেন। বিচারক প্রাথমিক শুনানি শেষে রিভিশনটি গ্রহণ করে মামলার নিম্ন আদালতের নথি তলব করেন।

উল্লেখ্য, ‘রাজনীতি’ সিনেমায় সংলাপের একাংশে চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে একটি মোবাইল নম্বর বলেন। ওই নম্বরটির মালিক হবিগঞ্জের বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ইজাজুল মিয়া। এরপর থেকে ইজাজুল মিয়াকে বিভিন্ন স্থান থেকে শাকিব খান মনে করে অসংখ্য ভক্ত ফোন করতে থাকেন। দিন-রাত অবিরত মোবাইলে ফোন আসার কারণে তাকে অটোরিকশাচালকের চাকরি হারাতে হয়। ভাঙার উপক্রম হয় সংসার। একমাত্র সন্তানকে নিয়ে স্ত্রী চলে যায় পিত্রালয়ে। এক পর্যায়ে তিনি হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিত্র নায়ক শাকিব খান, রাজনীতি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমদের বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসিকে নির্দেশ দেয়া হয়। তদন্ত কর্মকর্তা শাকিব খানকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানিয়ে অপর দুইজনের বিরুদ্ধে আমল গ্রহণ করার জন্য প্রতিবেদন দেন। প্রতিবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহান চিত্রনায়ক শাকিব খানকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে অপর দুইজনের বিরুদ্ধে আমল গ্রহণ করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code