হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রাণ গেলো ৩ জনের

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রাণ গেলো ৩ জনের

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউপির চাঁনপুর গ্রামের লেচু মিয়ার ছেলে খোকন মিয়া, একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রাহিম মিয়া ও চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের তারিক উল্লাহর ছেলে রিকশা চালক জলফু মিয়া।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মো. সালেহ আহমেদ জানান, দুই ব্যক্তি শায়েস্তাগঞ্জ বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক জলফু মিয়া মারা যান। গুরুতর আহত আবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে সেখানে মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

এছাড়াও রাহিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

ওসি আরো জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক কাভার্ডভ্যান চালক মো. বাবু মিয়াকে ভ্যানসহ আটক করা হয়েছে। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা। আটক বাবু মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code