হবিগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

হবিগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলায় হাত-মুখ বাঁধা অবস্থায় সাজেরা খাতুন (৫৫) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাজেরা নাজিরপুর গ্রামের সঞ্জব আলীর স্ত্রী।

Manual4 Ad Code

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ সদর উপজেলার নাজিরপুর গ্রামে মরদেহটি উদ্ধার করে।

Manual7 Ad Code

জানা যায়, দীর্ঘদিন ধরে সাজেরা খাতুনের স্বামী এবং এক ছেলে সৌদি আরবে থাকেন। বাড়িতে সাজেরা বেগম এবং তার ছেলের বউ দু’জন বসবাস করতেন। গত রোববার (১৬ সেপ্টেম্বর) তার ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় কয়েকদিন ধরে বাড়িতে একাই থাকতেন সাজেরা।

শনিবার ঘরে কোনও সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে বাড়ির গেট লাগানো দেখেন। পরে মুখ ও হাত বাঁধা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে।

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code