সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে ট্রাকসহ ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ডিবি পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম রোববার (১১ এপ্রিল) রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রাকভর্তি প্রায় ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে। পুলিশের উপস্থিতি ঠিক পেয়ে চালক পালিয়ে যান।
তিনি আরও বলেন, জব্দ করা পলিথিন ঢাকা থেকে সিলেটে যাচ্ছিল। পরিবেশ অধিদফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি