সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনাররুঘাটে ৩০ কেজি গাঁজাসহ একটি বড় কাভার্ড ভ্যান উদ্ধার করেছে র্যাব-৯। এসময় জড়িত কাউকে গ্রেফতার করা করতে পারেনি র্যাব।
বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প)’র একটি আভিযানিক দল গাঁজাসহ কাভার্ড ভ্যানটি আটক করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, চুনারুঘাট থানাধীন ২নং আহাম্মেদাবাদ ইউনিয়নের আসামপাড়াগামী রানীকোর্ট গ্রামের নূরে মদিনা তালুদদার বাড়ী জামে মসজিদের পাশ^ থেকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ-১১-২১৩৪) ভ্যানটি আটক করা হয়। গাড়িটি বডিতে লেখা প্রিমিয়ার সিমেন্ট লেখা রয়েছে। এ সময় গাড়ীর ভিতওে তল্লাশী করে একটি বস্তার ভিতর রক্ষিত ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত গাঁজা ও কাভার্ডভ্যান চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি