হবিগঞ্জে ৩৩ প্রবাসী নারী কর্মী পেলেন সরকারি সহায়তা

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২

হবিগঞ্জে ৩৩ প্রবাসী নারী কর্মী পেলেন সরকারি সহায়তা

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাগত প্রবাসী নারী কর্মীদের আর্থিক সহায়তা এবং তাদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে।

 

Manual1 Ad Code

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩৩ জন প্রত্যাগত নারী কর্মীর হাতে ২০ হাজার টাকা করে এবং দুইজন মেধাবী শিক্ষার্থীর হাতে ১৪ হাজার টাকা করে চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান।

Manual3 Ad Code

 

তিনি বলেন, এ কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলায় আরো ৪০০ প্রত্যাগত নারী কর্মীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া তাদের মেধাবী সন্তানদের জন্যও শিক্ষা বৃত্তিসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

 

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল চৌধুরী প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code