সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং থেকে পাঁচ লক্ষ টাকার ইয়াবাসহ মো: আবিদুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (২৮ জুলাই) বিকেল ৪টায় অভিযান পরিচালনা করে বানিয়াচং থানা এলাকার ৮নং খাগাউড়া ইউনিয়নের উজিরপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
এসময় তার কাছ থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত মো: আবিদুর রহমান (৩০) বানিয়াচং থানাধীন খাগাউড়া গ্রামের মো: আখিকুর রহমান পুত্র। পরে জব্দকৃত ইয়াবাসহ তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি