হবিগঞ্জ আ’লীগের কার্যালয় ভাংচুর, আহত ১০

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

হবিগঞ্জ আ’লীগের কার্যালয় ভাংচুর, আহত ১০

Manual4 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের কার্যালয় ও যানবাহন ভাংচুর করা হয়েছে। এসময় এ ঘটনায় আহত হয়েছে যুবলীগ ছাত্রলীসহ অন্তত ১০ জন নেতাকর্মী। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার রেলওয়ে জংশন এলকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো: ছালেক মিয়া জানান, হবিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জি কে গউছসহ তার নেতাকর্মীরা আমাদের পৌর আওয়ামীলীগের কার্যালয়ের সামন দিয়ে প্রচারণায় যাওয়ার সময় বিনা উস্কানিতে অফিসে হামলা চালায়। এসময় তারা অফিসে ও যানবাহন ব্যাপক ভাংচুর করে। তাদের হামলায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছে বলেও দাবী করেন তিনি।

Manual4 Ad Code

হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code