সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ (বুধবার)। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির মঞ্চ। সকালে এই মঞ্চে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। পরে বিকেলে কাউন্সিল অনুষ্ঠিত হবে জেলা পরিষদ অডিটরিয়ামে।
সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী জানান, সম্মেলনকে জাঁকজমকপূর্ণ করতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। সমগ্র জেলায় নেতা-কর্মীদের মাঝে উৎসব বিরাজ করছে।
উল্লেখ্য, সর্বশেষ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালের ১৩ জুন। কাউন্সিলে গোপন ভোটে অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি সভাপতি এবং অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি