সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ৫, ২০১৮
হবিগঞ্জ জেলা কারাগারে আবদুল হক (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (০৫ মে) সকাল ৮টা ৩৭ মিনিটে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৬টায় শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে জেল কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে এনে ভর্তি করে। আবদুল হক বাহুবল উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।
হবিগঞ্জ জেল সুপার গিয়াস উদ্দিন দুপুর দেড়টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে পারিবারিক বিরোধ নিয়ে দায়ের করা একটি মামলায় আবদুল হককে কারাগারে পাঠান আদালত।
Design and developed by ওয়েব হোম বিডি