হবিগঞ্জ থেকে জেএমবি’র সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮

হবিগঞ্জ থেকে জেএমবি’র সদস্য গ্রেপ্তার

Manual3 Ad Code

হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

Manual4 Ad Code

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত দেড়টায় হবিগঞ্জ জেলার সদর থানার পাইকপাড়া ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (৪০) হবিগঞ্জ জেলার সদর থানার রাঙ্গারগাওয়ের মৃত মোহাম্মাদ সাদ উল্লাহর পুত্র।

Manual1 Ad Code

২০১৬ সালের ডিসেম্বরে হবিগঞ্জ জেলার সদর থানা থেকে তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয় এবং হবিগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় মিজানুর রহমান একজন সক্রিয় এজাহার নামীয় আসামি। গ্রেপ্তারকৃত আসামি গ্রেপ্তার এড়ানোর লক্ষে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code