সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে রাসেল চৌধুরী সভাপতি ও রাশেদ আহমদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রাসেল চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবং রাশেদ সময় টেলিভিশন ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি টিপু চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবু হাসিব খান পাবেল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কহিনুর, দফতর ও প্রকাশনা সম্পাদক শরীফ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া চৌধুরী।
সদস্যরা হলেন- মোহাম্মদ শাবান মিয়া, মো. ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, আলমগীর খান ছাদেক, সৈয়দ এখলাছুর রহমান, মুজিবুর রহমান, ফজলে রাব্বি রাসেল, এমদাদুল ইসলাম সোহেল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও চৌধুরী মাসুদ আলী ফরহাদ।
Design and developed by ওয়েব হোম বিডি