হবিগঞ্জ বিআরটিএ অফিসে দালালের কারাদণ্ড

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

হবিগঞ্জ বিআরটিএ অফিসে দালালের কারাদণ্ড

Manual5 Ad Code

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হবিগঞ্জ অফিসে দালালির অভিযোগে জসিম উদ্দিন (২৮) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত জসিম হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা এ দণ্ডাদেশ দেন।

Manual3 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট রানা বলেন, দুপুরে গাড়ির নাম্বার প্লেট পরিবর্তনের জন্য জনৈক গ্রাহক বিআরটিএ অফিসে আসেন। এসময় জসিম তার কাছ থেকে ২০০ টাকা উৎকোচ নিয়ে কাজটি করে দেন। দুদকের কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে তাকে হাতেনাতে আটক করেন। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে সাক্ষী প্রমাণের ভিত্তিতে জসিমের বিরুদ্ধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Manual7 Ad Code

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত জসিম নিয়মিত বিআরটিএ অফিসে দালালি করে আসছিল। অবশেষে তিনি ধরা পড়েছেন। বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code