সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮
হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করতে দুই ভাই মনোনয়ন ফরম কিনেছেন।
তারা হলেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ ফয়সাল এবং তার ছোট ভাই জেলা বিএনপির সহ-সভাপতিও মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহজাহান।
শুক্রবার (১৬ নভেম্বর) দলীয় মনোনয়ন বিক্রির শেষে দিনে তারা ফরম কেনেন। জেলা বিএনপির সভাপতি বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তার পক্ষে মাধবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সৈয়দ শাহাজাহানের পক্ষেও দলীয় নেতাকর্মীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি জানান, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির মূল প্রার্থী সৈয়দ ফয়সল। ডামি প্রার্থী হিসেবে তার ভাই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি