হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

 

ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার সর্বস্তরের আলেম উলামাগণের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক সমাবেশ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হযরত করিশ শাহ (রহ.) মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে রবিবার দিবাগত রাতে বাৎসরিক ওরস পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চৈ শব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো, দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করার তোড়জোড় শুরু করা হয়েছে।

 

এসব অপকর্ম ইসলামবিরোধী কার্যকলাপ জায়েজ করতে গিয়ে ওরস পালনের নামে উপজেলা প্রশাসনের নিকট সম্প্রতি আবেদন জমা দিয়ে ওই কমিটির লোকজন জোরালোভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে।

 

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার পূর্বেই রবিবারের ওরস আয়োজনসহ সব ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান।

 

সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি হাফেজ মাও. আবুল বাশার নুরুল্লাহ, মাও. মুখলেছুর রহমান, মাও. হাফেজ ইয়াহিয়া, হাফেজ এহসান ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা প্রমুখ।

Manual6 Ad Code

 

উপজেলার উওর বড়দল ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য পুরানঘাট গ্রামের বাসিন্দা মাজার কমিটির সভাপতি দাবিদার আবু তাহেরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থানার ওসি করলে তিনি অনুমতি দিয়েছেন রবিবার ওরশ পালন করতে, রবিবার রাতে ওরশ পালন করবেন বলেও জানান আবু তাহের।

 

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট ওরশের অনুমতি প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আবেদনে শুধুমাত্র থানার সিল মেরে রিসিভ করেছি এর বেশী কিছু নয়।

 

Manual3 Ad Code

শনিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ওরশের আবেদন নিয়ে আসলে আমি থানার ওসিকে নির্দেশনা দিয়েছিলাম আইনশৃস্খলা পরিস্থিতি দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিন্তু ওরশ পালনের জন্য কোন রকম অনুমতি দেইনি, এখন যেহেতু ওই ওরশকে কেন্দ্র করে আলোম উলামা সমাজ আপত্তি জানিয়েছেন সেক্ষেত্রে ওসিকে পুন:রায় নির্দেশনা দিয়েছি ওরশ বন্ধে আইনি ব্যবস্থা নিতে।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code