হরিপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২

হরিপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে পিয়ার মোহাম্মদ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক।

Manual5 Ad Code

 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

মৃত পিয়ার মোহাম্মদ ঐ গ্রামের সলেইমান আলীর ছেলে। মহসিন আলী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকি ৩ জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

আহত মহসিন আলী একই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে। ৩নং- বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রত্যক্ষদর্শীদের বরাতে সাংবাদিকদেরকে বলেন, মানিকখাড়ি গ্রামের ৮ জন শ্রমিক একটি ধানক্ষেত নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়। ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে পিয়ার মোহাম্মদ মৃত্যু হয়। এতে গুরুতর আহত মহসিন আলীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও আহত আরও ৩ জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি।

 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code