হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১

হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে লাশ হলেন দুই পর্যটক। নিখোঁজ হওয়ার একদিন পর দুজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

 

শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার গুরুই ইউনিয়নের গোড়াদিঘা এলাকায় হাওরে ভাসমান অবস্থায় বেলা ১১টার দিকে রনি (২২) ও দুপুর দুইটার দিকে আলমগীরের (২০) মরদেহ উদ্ধার করা হয়।

 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

 

রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়াল বাজার গ্রামের জসিমের ছেলে। অপর দিকে আলমগীর গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের ছাইদুরের ছেলে।

 

জানা গেছে, শুক্রবার সকালের দি‌কে নিকলী বেড়িবাঁধ থেকে দুটি নৌকায় ক‌রে ৬০ জনের এক‌টি দল হাওরে ঘুরতে যান। দুপুরের পর নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকার কেওড়া বনের পাশে নদী‌তে গোসল করতে পানিতে নামেন অনেকে। এসময় অন্যরা নৌকায় উঠে এলেও ওই দুই পর্যটক নিখোঁজ হন।

Manual6 Ad Code

 

খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। শনিবার দুই ঘণ্টার ব্যবধানে হাওরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় দুই পর্যটকের মরদেহ।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code