হামলাকারী ফয়জুরের ভাই এনামুল গ্রেপ্তার

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৮

হামলাকারী ফয়জুরের ভাই এনামুল গ্রেপ্তার

Manual7 Ad Code

বিশিষ্ট কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের ভাই এনামুলকে (২৮) গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (০৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।

Manual4 Ad Code

সিটিটিসি’র উপ-কমিশনার মহিবুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, এনামুলের কাছ থেকে ফয়জুলের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব এবং মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, এনামুলের কাছ থেকে ফয়জুলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় ফয়জুরকে সিলেটের মহানগর হাকিম হরিদাশ কুমারের আদালতে হাজির করা হলে তিনি ১০ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সকাল ১১টার দিকে ফয়জুরকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়।

প্রসঙ্গত, গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল। ঘটনার পরপরই তাকে ধরে পিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

র‌্যাবের তত্ত্বাবধানে প্রথমে রাগীব রাবেয়া মেডিকেল ও পরে সিলেটের জালালাবাদ সিএমএইচে চিকিৎসা দেওয়ার পর ফয়জুলকে পুলিশে সোপর্দ করে র‌্যাব। পরে পুলিশ তাকে ভর্তি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ফয়জুলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে গত ৪ মার্চ সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code