হামলাকারী ফয়জুলের ভাই ৮ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৮

হামলাকারী ফয়জুলের ভাই ৮ দিনের রিমান্ডে

Manual7 Ad Code

বিশিষ্ট শিক্ষাবিদ ও শাবিপ্রবি’র অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের ভাই এনামুল হাসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৩ মার্চ) বেলা দেড়টার দিকে সিলেট মহানগর হাকিম হরিদাস কুমারের আদালতে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আদালত পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।

এ সময় দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে ফয়জুলের মা মিনারা বেগমকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

Manual2 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার হামলাকারী ফয়জুলকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

প্রসঙ্গত, গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল। ঘটনার পরপরই তাকে ধরে পিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

র‌্যাবের তত্ত্বাবধানে প্রথমে রাগীব রাবেয়া মেডিকেল ও পরে সিলেটের জালালাবাদ সিএমএইচে চিকিৎসা দেওয়ার পর ফয়জুলকে পুলিশে সোপর্দ করে র‌্যাব। পরে পুলিশ তাকে ভর্তি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

Manual7 Ad Code

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ফয়জুলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে গত ৪ মার্চ সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হামলার দিন রাতেই ফয়জুলের মামাকে টুকেরবাজারের শেখপাড়া থেকে ও ৪ মার্চ রাতে মদিনা মার্কেট এলাকা থেকে ফয়জুলের বাবা ও মাকে আটক আটক করে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code