হার্ডসন নদীতে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

হার্ডসন নদীতে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্ক ও নিউ জার্জির মধ্যবর্তী হার্ডসন নদীতে একটি ক্ষুদ্র বিমান বিধ্বস্ত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতীক হিসেবে বিবেচিত ছিল। এ ঘটনায় এর পাইলট নিহত হয়েছেন। তবে এখনো তার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

Manual8 Ad Code

পি-৪৭ নামের ওই বিমানটি শুক্রবার নিউইয়র্কের জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে দুই মাইল দক্ষিণে বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক কারণেই এটি ‍নদীতে গিয়ে পড়েছে। এই দুর্ঘটনার পর নদী থেকে উদ্ধারকারীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিক খবরে এটি পাইলটের লাশ বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরে পুলিশ জানায়, পাইলট এখনো নিখোঁজ রয়েছেন।

Manual2 Ad Code

বিবিসি বলছে, আমেরিকার এয়ার পাওয়ার’ জাদুঘরের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক প্রচরাণার অংশ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনটি বিমান (পি-৪৭) আকাশে ওড়ে। এ সময় বিমানের একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তা হার্ডসন নদীতে নিয়ে ফেলে বিমানটির চালক। এসোসিয়েট প্রেসকে জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গেরি লিউ জানান, হঠাৎ করেই বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়, এ সময় পাইলট বিমানটিকে হার্ডসন নদীতে নামিয়ে আনেন। তিনি আরো জানান, বিমানটি খুব সম্ভবত এখন হার্ডসন নদীর তলদেশে রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে যান্ত্রিক ত্রুটির কারণে ১৫৫ জন যাত্রী নিয়ে একটি বিমান হার্ডসন নদীতে অবতরণ করেছিল। তবে ওই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ওই বিমানের সকল আরোহী বেঁচে যাওয়ায় এই ঘটনাটি ‘মিরাকল অন দ্য হার্ডসন’ বা হার্ডসনের বিস্ময় হিসেবে পরিচিতি পেয়েছিল।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code