হিজড়াদের টয়লেট ব্যবহার নিয়ে এগারোটি রাজ্য মামলা

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

হিজড়াদের টয়লেট ব্যবহার নিয়ে এগারোটি রাজ্য মামলা

Manual3 Ad Code

school-transgender-toiletআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারী স্কুলে হিজরা বা ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছামত ছেলে বা মেয়েদের টয়লেট ব্যবহার করতে পারবে, এমন সরকারী নির্দেশনার বিরুদ্ধে দেশটির এগারোটি রাজ্য মামলা ঠুকে দিয়েছে। সরকার বলছে, নির্দেশনা না মানলে স্কুলগুলো থেকে ফেডেরাল বরাদ্দ প্রত্যাহার করা হবে।

Manual2 Ad Code

হিজরা বা ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা তাদের জন্ম সনদে যে লিঙ্গ উল্লেখ করা আছে, সে অনুযায়ী স্কুলে টয়লেট ব্যবহার করবে, সম্প্রতি নর্থ ক্যারোলাইনা রাজ্য সরকার এমন একটি আইন পাস করার পর এ নিয়ে বিতর্ক শুরু হয়।

Manual1 Ad Code

এখন সরকারী নির্দেশনা মানতে নারাজ ১১টি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। এদের অন্যতম টেক্সাস। টেক্সাস বলছে, প্রয়োজনে তারা শিক্ষাখাতে এক হাজার কোটি ডলারের সরকারী বরাদ্দ হারাতেও প্রস্তুত আছে।

Manual4 Ad Code

সরকারের নতুন নির্দেশনাকে ব্যবহার করে কোন পুরুষ, হিজরা সেজে মেয়েদের টয়লেটে ঢুকে পড়তে পারে এবং তাতে নারী ও শিশুরা ঝুঁকির মুখে পড়বে এমন আশংকা থেকেই বিরোধিতা করছে রাজ্যগুলো।

মামলা করা অন্য রাজ্যগুলো হলো অ্যালাবামা, অ্যারিজোনা, লুইজিয়ানা, ইউটাহ, মেইন, ওকলাহোমা, জর্জিয়া, টেনেসি, উইসকনসিন এবং ওয়েস্ট ভার্জিনিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code