হেফাজতের সহকারী মহাসচিব শাখাওয়াত গ্রেপ্তার

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

হেফাজতের সহকারী মহাসচিব শাখাওয়াত গ্রেপ্তার

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর লালবাগ থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual4 Ad Code

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

Manual5 Ad Code

 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করে। সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার দেখানো হয়।

Manual1 Ad Code

 

এদিকে গত কয়েকদিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার রেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করে গোয়েন্দা ডিবি। চট্টগ্রামের হাটহাজারী থেকে র‍্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতের সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে ডিবি। ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code