হেফাজত নেতা মাওলানা জুবায়ের রিমান্ডে, জালাল গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১

হেফাজত নেতা মাওলানা জুবায়ের রিমান্ডে, জালাল গ্রেপ্তার

Manual1 Ad Code
মাওলানা জুবায়ের ও জালাল উদ্দিন

 

সুরমা মেইল ডেস্ক : ২০১৩ সালে হেফাজতের সহিংসতা ও সম্প্রতি সহিংস ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার সংগঠনটির ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

শনিবার (১৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সূত্র জানায়, ২০১৩ সালে পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুল হাসান তালুকদার তাকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) রাজধানীর লালবাগ এলাকা থেকে মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের নামে হেফাজতের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে।

Manual4 Ad Code

 

মাওলানা জুবায়েরসহ এ পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা হয়েছে।

 

এদিকে, দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Manual1 Ad Code

মজলিসের একাধিক নেতা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করা হয়।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি সহিংসতার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে।

 

ডিবির একজন কর্মকর্তা জানান, গোয়েন্দা মতিঝিল জোনাল টিম মাওলানা জালালকে শুক্রবার (১৬ এপ্রিল) রাতে মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code