সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬
বুধবার সকালে ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি শহরে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ঙ্কর দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ব্যক্তির শরীরে আগুন ধরে গেছে। সহকর্মী বৈদ্যুৎতিক খুঁটিতে উঠে লোকটিকে বাঁচানোর চেষ্টা করে। তিনিও বিদ্যুৎস্পর্শে চলে আসেন এবং মারাত্মক আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই দুই ব্যক্তি স্থানীয় বিদ্যুৎ বিভাগে কাজ করেন। ওই এলাকার ১১ হাজার ভোল্ট বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে তারা মেরামত করতে যান। সেখানে একজন অসাবধনতাবশত বৈদ্যুতিক তার স্পর্শ করে ফেললে এই ঘটনা ঘটে।
ভিডিও:
Design and developed by ওয়েব হোম বিডি