১২ দিনে ২১০টি দুর্ঘটনায় প্রাণ গেলো ২৬৫ জনের

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬

১২ দিনে ২১০টি দুর্ঘটনায় প্রাণ গেলো ২৬৫ জনের

Manual8 Ad Code

imagesসুরমা মেইল ডেস্ক :: ঈদ যাত্রা ও বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে ১২ দিনে দেশে সড়ক, রেল ও নৌ-পথে ২১০টি দুর্ঘটনায় প্রাণ গেলো ২৬৫ জনের। এ সব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক হাজার ১৫৩ জন।

Manual1 Ad Code

বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন-২০১৬ প্রকাশ অনুযায়ী এ তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

Manual4 Ad Code

তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সড়ক, রেল ও নৌ-পথে ২১০টি দুর্ঘটনায় ২৬৫ জন নিহত হয়েছেন। অর্থাৎ দিনে গড়ে প্রাণ গেছে প্রায় ২২ জনের। এই সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবরাখবর পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদনটি তৈরি করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদযাত্রার ১২ দিনে ১৯৩টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে প্রাণ হারিয়েছে ২৪৮ জন। আহত হয়েছে ১ হাজার ৫৬ জন। একই সময়ে আটটি নৌ-দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে সাতজন। চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছে ৫০ জন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code