১৫ বছর পর কমলগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

১৫ বছর পর কমলগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলন ৩০ সেপ্টেম্বর

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১৫ বছর পর এ সম্মেলন আয়োজনে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন অনুষ্ঠিত হবে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে।

Manual5 Ad Code

সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হককে আহ্বায়ক ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিদ্দেক আলীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতিমূলক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে এখন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। পদ-পদবী নিজেদের দখলে নিতে স্থানীয় নেতারা কেন্দ্রীয় ও জেলার নেতাদের পাশাপাশি তৃণমূলের কাউন্সিলারদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে কানাকানি এবং কিছুটা গ্রুপিং লক্ষ্য করা গেছে।

Manual3 Ad Code

কারা কারা হচ্ছেন প্রার্থী তা নিয়ে সরব আলোচনা চলেছে। সবচেয়ে বেশি তৎপর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া। সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুকে সরব সমর্থকরা। পদ-পদবী দাবী করে নিজ নিজ সমর্থকরা ছবি দিয়ে দলীয় ফোরামের দৃষ্টি আর্কষণ করছেন কেউ কেউ এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে সম্মেলন সম্পর্কিত ব্যানার-ফেস্টুনও দেখা যাচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code