১ হাজার টাকার জন্য শিশু মাহিমকে হত্যা করে ফেলা হয় নদীতে

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

১ হাজার টাকার জন্য শিশু মাহিমকে হত্যা করে ফেলা হয় নদীতে

Manual5 Ad Code

নিহত আব্দুল হাসিম মাহমের ফাইল ছবি

Manual3 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি :
পাওনা এক হাজার টাকার জন্য দেনাদারের ছেলে আব্দুল হাসিম মাহিমকে হত্যার পর হাত-পা বেঁধে মৃতদেহ গুম করতে মৌলভীবাজারের মনু নদীতে ফেলে দেয় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে পাওনাদার সাব্বির বক্স।

Manual1 Ad Code

 

আটক সাব্বির সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউপির সম্পাসী গ্রামের আবুল বক্সের ছেলে।

Manual7 Ad Code

 

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত শিশুর বাবা বদরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে জড়িত সন্দেহ তিনজনকে আটক করা হয়। এরমধ্যে সাব্বির বক্স জিজ্ঞাসাবাদে নিজেই হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।

 

তিনি আরও বলেন, মাত্র এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে করে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গলায় রশি প্যাঁচিয়ে হত্যা করে হাত-পা বেঁধে মৃতদেহ বস্তাবন্দি করে গুম করার উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেয় সাব্বির।



এর আগের দিন রোববার সাড়ে ১০টার দিকে মনু নদীর পূর্ব সম্পাশি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহিম রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বাসিন্দা বদরুল ইসলামের ছেলে।

 

জানা গেছে, শিশু মাহিম তার মায়ের সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানা বাড়িতে বসবাস করত। শনিবার বিকালে বাড়ির পাশে খেলার মাঠ  হতে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মনু নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, পাওনা টাকার জন্য শিশুটিকে হত্যা করে মনু নদীতে ফেলে দেয়। এ ঘটনায় মডেল থানায় হত্যা মামলা রুজু হয়েছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code