২ বাসের রেষারেষিতে হাত গেলো কলেজ ছাত্রের : ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮

২ বাসের রেষারেষিতে হাত গেলো কলেজ ছাত্রের : ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

Manual3 Ad Code

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

Manual5 Ad Code

বুধবার (০৪ মার্চ) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ প্রদান করেন।

Manual4 Ad Code

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, স্বরাষ্ট্রসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দোতলা বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিল। এসময় স্বজন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এতে রাজিবের ডান হাত দোতলা বাসের সাথে লেগে বিচ্ছিন্ন হয়ে যায়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code