৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভারদের তথ্য থানায় দেওয়ার আহ্বান

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভারদের তথ্য থানায় দেওয়ার আহ্বান

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর নাগরিকদের সুরক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে করেছে মেট্রোপলিটন পুলিশ।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার (২৯ অক্টোবর) গণবিজ্ঞপ্তি জারির কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

 

Manual4 Ad Code

গণবিজ্ঞপ্তিতে বলা হয়- নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এই ব্যবস্থার মাধ্যমে মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার এবং মেস বা কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। তাই আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিলেট মহানগরীর সকল নাগরিককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়।

Manual4 Ad Code

 

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে মহানগর এলাকার নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ করা যাবে, যা ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code